বাউফল উপজেলার বগা ইউনিয়নে এক মাদকবিরোধী অভিযানে খোকন দফাদার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিববার দিবাগত রাত ১১টার দিকে বগা ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীনের নেতৃত্বে তাকে আটক করা হয়। সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ক্রেতা সেজে খোকন দফাদারের কাছে যায়। এ সময় খোকন দফাদারের কাছ হাতে নাতে ৪৫ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে প্রায় ২৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ৪,৪৬০ টাকা, একটি ছোট ছোরা ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, খোকন দফাদার দীর্ঘদিন ধরে বগা ইউনিয়নে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বগা ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, খোকন দফাদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগ ছিল। রবিবার রাতে তাকে মাদকসহ আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলায় গ্রেফতার দেখি আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।