![]() আজ সাংবাদিক সোহেল সানি ও রাহাদ সুমনের পিতা আব্দুল মালেক মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী
২৪ August ২০২৬ Monday ৩:২৬:২২ PM
বিশেষ প্রতিনিধি: ![]() আজ ২৪ আগস্ট (সোমবার) দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানি,বরিশালের বানারীপাড়ার সিনিয়র সাংবাদিক রাহাদ সুমন ও এক্সিম ব্যাংকের বরিশালের শাখা ব্যবস্থাপক নাসির আহম্মেদ রুবেলের পিতা বানারীপাড়া বন্দর বাজারের সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল মালেক মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডে মরহুমের বাড়িতে, মেজ ছেলে সাংবাদিক সোহেল সানি ও বড় মেয়ে ফেরদৌসি পারভীন লাকীর ঢাকার বাসায় এবং অপর মেয়ে রুবিনা পারভীন নুপুরের বরিশালের বাসায় দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, ১৯৯৭ সালের ২৪ আগষ্ট বানারীপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আঃ মালেক মিয়া ঘাতকব্যধি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

