" />
AmaderBarisal.com Logo

কাউখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারির বিরুদ্ধে অভিযান, ৫ হাজার মিটার জাল ধ্বংস


আমাদেরবরিশাল.কম

২৪ August ২০২৬ Monday ৬:২২:১৪ PM

কাউখালী (পিরোজপুর)প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২৪ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন খাল-বিলে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।
অভিযানকালে বিভিন্ন পয়েন্ট থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে উপজেলা চত্বরে এসব জাল অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংস করা হয়।
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।