![]() বাবুগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার
২৫ August ২০২৬ Tuesday ১:১৮:৪২ PM
মুলাদী (বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের বাবুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাট এলাকা থেকে তাঁদের আটক করে বাবুগঞ্জ থানা-পুলিশ। আটক যুবকেরা হলেন মেহেদী হাসান সজল (২১) ও মাসুদ রানা (২০)। তাঁরা দুজনই গাইবান্ধা জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ থানা-পুলিশের একটি দল ঢাকা-বরিশাল মহাসড়কের নতুনহাট এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি দূরপাল্লার বাস থেকে দুই যুবক নামলে তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে পুলিশ তাঁদের গতিরোধ করে এবং সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবকেরা উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের চালানটি কোথা থেকে এসেছে এবং এর পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

