" />
AmaderBarisal.com Logo

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাউফলে বর্ণাঢ্য র‍্যালী


আমাদেরবরিশাল.কম

২৫ August ২০২৬ Tuesday ৪:৫৬:৩৪ PM

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাউফল উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার কালাইয়া বন্দরে কালাইয়া রব্বানিয়া কামিল মাদরাসার উদ্দ্যোগে এই র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটিতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
র‌্যালিটি সকাল ১০টায় মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। এ সময় তাদের হাতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন ¯েøাগান ও শুভেচ্ছাবাণী সংবলিত ব্যানার দেখা যায়। ‘নারায়ে তাকবির, নারায়ে রিসালাত’সহ বিভিন্ন ¯েøাগানে মুখর হয়ে ওঠে। র‌্যালি চলাকালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।