![]() বানারীপাড়ায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন,মাদক কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
২৭ August ২০২৬ Thursday ৫:২০:০২ PM
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: ![]() বরিশালের বানারীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বাইশারী ইউনিয়নের কচুয়া-বালিপাড়া-উত্তরকুল (কেবিইউ) সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার ও ভূমি অফিসের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে উপজেলার বাইশারী ইউনিয়নের সচেতন মহলসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে কেবিইউ সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক মাওলানা মোঃ আবু সাইদ, সদস্য সচিব সাইদুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন নাগরিকরা বক্তৃতা করেন। এসময় বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার একটি এলাকার সামাজিক ও পারিবারিক শান্তি নষ্ট করার পাশাপাশি নতুন প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সম্প্রতি বাইশারীর চিহৃিত মাদক কারবারি সোলাইমানকে গ্রেফতারের পর এলাকায় স্বস্তি ও শান্তি ফিরে এসেছে বলেও দাবি করেন তারা। তারা বলেন, শুধু একজন-দুজন নয়, প্রতিটি এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার করার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, মাদকের চালান বন্ধে সীমান্ত ও দেশের অভ্যন্তরে কঠোর নজরদারি প্রয়োজন। মাদক কারবারি ও এর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় এনে একটি মাদকমুক্ত সমাজ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন থেকে নতুন প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

