" />
AmaderBarisal.com Logo

আলো ছড়ানোর সৌরবাতি, অথচ তার নিচেই অন্ধকার। আলোর প্রকল্পে অন্ধকার, জ্বলছে না সৌরবাতি


আমাদেরবরিশাল.কম

২৮ August ২০২৬ Friday ২:১১:৩৪ PM

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার জলবায়ু তহবিল প্রকল্পের আওতায় প্রায় ৫ বছর আগে সড়কে সৌরবিদ্যুৎচালিত ১৫৫টি সড়কবাতি স্থাপন করা হয়। এগুলোর মধ্যে অধিকাংশই বিকল হয়ে আছে। কিছু সড়কবাতি মাঝেমধ্যে জ্বলে-নিভে। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। নষ্ট বাতিগুলো সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পৌরসভা সূত্রে জানা গেছে, জলবায়ু তহবিল প্রকল্পের আওতায় প্রায় ৫ বছর আগে মঠবাড়িয়া পৌরসভার বিভিন্ন সড়কে ১৫৫টি সৌরবিদ্যুৎচালিত সড়কবাতি স্থাপন করা হয়। প্রতিটি সড়কবাতির পেছনে খরচ পড়েছে এক লাখ টাকারও বেশি। সবগুলো সড়কবাতি জন্য খরচ দেখানো হয় এক কোটি ৭৫ লাখ ১৮ হাজার ৪১০ টাকা।

সরেজমিনে দেখা গেছে, মঠবাড়িয়া পৌরসভার দক্ষিণ বন্দর এলাকায়,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে, ডাকবাংলা এলাকায়, টিএনটি রোড , পেঁয়াজ হাটা সহ বিভিন্ন এলাকায় সড়কবাতি বিকল হয়ে আছে।

স্থানীয় ওষুধ ব্যবসায়ী তারেক মনোয়ার বলেন, সড়কের এসব বাতি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে আছে। কিছু সড়কবাতি মাঝেমধ্যে জ্বলে আবার নিভে থাকে। দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় অনেক সমস্যা হয় এবং চুরি ছিনতাই এর মতন ঘটনা ঘটে।

মঠবাড়িয়া বাজারের মেহেদী হাসান বলেন, এখানকার সড়কবাতিটা এক বছর ধরে নষ্ট হয়ে আছে। রাতে চলাচল করতে পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়। দ্রুত বাতিগুলো সংস্কার করা প্রয়োজন।

পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হাফিজুর রহমান কাওসার বলেন, কিছু বাতি সচল রয়েছে কিছু বাকি নষ্ট রয়েছে। পৌরসভা থেকে এখনো সেগুলো সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়নি। এগুলোর মেয়াদ থাকে তিন বছর সে সময়সীমা শেষ হয়ে গেছে। এখন পৌরসভার উদ্যোগে সেগুলো করতে হবে।

এ ব্যাপারে পৌর নির্বাহী কর্মকর্তা অমল কৃষ্ণ সাহা বলেন, অধিকাংশ বাতিল নষ্ট রয়েছে। সড়ক বাতি বিভাগের লোকজনের সাথে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।