![]() মুলাদীতে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
২৮ August ২০২৬ Friday ৬:১৭:৩৮ PM
মুলাদী(বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের মুলাদীতে ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত কামাল হোসেন ব্যাপারী (৩৪) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার বাটামারা ইউনিয়নের চরবাটামারা গ্রামের একটি বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কামাল মুলাদী উপজেলার চরবাটামারা গ্রামের মৃত ওয়াহেদ বেপারী ছেলে। ঢাকার হাজারীবাগ থানায় ২০১৭ সালে করা একটি অস্ত্র ও ডাকাতি মামলার আসামি তিনি। ওই মামলায় ২০২১ সালে ঢাকা মেট্রোপলিটন বিশেষ ট্রাইব্যুনাল তাঁকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দেন। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ ট্রাইব্যুনালে ৭৪/১৭ নম্বর মামলায় কামালকে ৭ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিলেন আদালত। সাজা ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মুলাদী থানা-পুলিশের একটি বিশেষ দল চরবাটামারা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ বিষয়ে মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, ৭ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে প্রেরণের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

