Home » পটুয়াখালী » রাঙ্গাবালী » রাঙ্গাবালীতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের বিচার দাবি
২৮ August ২০২৬ Friday ৭:৪৪:৪৮ PM
রাঙ্গাবালীতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের বিচার দাবি
রাঙ্গাবালী ((পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের কথা বলে নেওয়া টাকা দিয়ে ফরম পূরণ না করায় তা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবিতে শুক্রবার মানববন্ধন করেছেন শিক্ষার্থীর স্বজন ও স্থানীয়রা।
অভিযুক্তরা হলেন রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবির আকন ও তার বড় ভাই স্বেচ্ছাসেবক দলের রাঙ্গাবালী দক্ষিণ ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সিফাত আকন।
শিক্ষার্থী সৌরভের অভিযোগ, চলতি বছরে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার আগে ফরম পূরণ করা দেয়ার জন্য তিনি আবির আকনকে চার হাজার টাকা দেন। কিন্তু টাকা নেওয়ার পরও তার ফরম পূরণ করা হয়নি। পরে বাধ্য হয়ে বরিশাল শিক্ষা বোর্ডে গিয়ে নিজেই ফরম পূরণ করেন তিনি। এরপর আবিরের কাছে দেওয়া টাকা ফেরত চান সৌরভ।
এতে ক্ষিপ্ত হয়ে গত ২০ আগস্ট সদর ইউনিয়নের পুলঘাট বাজারে আবির ও তার ভাই সিফাত তাকে মারধর করেন বলে অভিযোগ করেন সৌরভ। এ সময় রডের আঘাতে তার বাম হাতের কব্জি ভেঙে যায় বলে দাবি করেন তিনি।
ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার কথা থাকলেও তা হয়নি। পরে বৃহস্পতিবার আবির, সিফাত ও তাদের বাবা আইয়ুব আকনকে আসামি করে রাঙ্গাবালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সৌরভের বাবা সিরাজুল মৃধা।
এদিকে শুক্রবার বেলা ১১টার দিকে অভিযুক্তদের বিচার দাবিতে রাঙ্গাবালী হামিদিয়া মহিলা দাখিল মাদ্রাসার সামনে মানববন্ধন করেন সৌরভের স্বজন ও স্থানীয়রা। মানববন্ধনে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রাঙ্গাবালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবির আকন। তিনি বলেন, ঘটনার সময় তিনি এলাকায় ছিলেন না, ঢাকায় ছিলেন। পরে শুনেছেন তার ভাই সিফাতের সঙ্গে সৌরভের ঝামেলা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকার কারখানা চালু রাখতে কদর বাড়ছে ভোলার গ্যাসের
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি