![]() দুমকিতে যুবদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
২৯ August ২০২৬ Saturday ৫:৫৬:৩১ PM
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর দুমকি উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি বাতিলের দাবি জানিয়েছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। কমিটিতে ত্যাগী ও দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ও অরাজনৈতিক ব্যক্তিদের স্থান দেওয়ার অভিযোগ করেছেন তারা। শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার স্থানীয় জমজম রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. জসিম উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষিত উপজেলা যুবদলের কমিটি দলের গঠনতন্ত্র ও সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করে করা হয়নি। এতে দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করা হয়েছে। পাশাপাশি দলের আদর্শ ও কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন রয়েছে- এমন কয়েকজনকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, নবগঠিত কমিটির সভাপতি দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির বাইরে ছিলেন। এছাড়া সাধারণ সম্পাদকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের নিয়েও নেতাকর্মীদের মধ্যে নানা প্রশ্ন রয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ঘোষিত কমিটি নিয়ে স্থানীয় যুবদলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ ধরনের কমিটি সাংগঠনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠনের দাবি জানান। একইসঙ্গে বিষয়টির নিয়ে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে সমাধানের আহ্বান জানান তারা। বক্তারা বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের সাবেক কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

