![]() বানারীপাড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
১ September ২০২৬ Tuesday ৭:১৮:২১ PM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ![]() বরিশালের।বানারীপাড়ায় বিভিন্ন।কর্মসূচি পালণের মধ্যদিয়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল দশটায় দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিঞা। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এর আগে সকাল দশটায় বানারীপাড়া ফেরিঘাট থেকে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র ্যালী শুরু হয়ে বন্দর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

