ভোলায় র্বনাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা র্বাষিকি পালিত
আমাদেরবরিশাল.কম
১ September ২০২৬ Tuesday ৮:৫১:৫৬ PM
ভোলা প্রতিনিধি।
ভোলায় জেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে ভোলা শহর উৎসবমুখর হয়ে ওঠে। শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। শোভাযাত্রায় বাদ্যযন্ত্র, ধানের শীষের প্রতীক, ব্যানার-ফেস্টুন হাতে দেখা যায় নেতা কর্মীদের। সকাল থেকেই ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভার ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। শোভাযাত্রায় ছিল ধানের শীষের প্রতিকৃতি, সজ্জিত যানবাহন ও বাদ্যযন্ত্রের আয়োজন। মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল, তাঁতী দল, ওলামা দল, জাসাস, ড্যাব, আইনজীবী ফোরাম, শিক্ষক-কর্মচারী দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। বেলা ১২টায় জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বাংলা স্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি, নতুন বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। শোভাযাত্রার সামনে ও পেছনে বিভিন্ন অঙ্গসংগঠনের পৃথক মিছিল থাকায় কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রা শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকা, ভোটাধিকার ও মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন নেতারা। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহ্বাজ্ব গোলাম নবী আলমগীর, সদস্য সচিব আলহাজ রইসুল আলম,জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ ট্রমেন,হুমায়ুন কবির সোপান,তরিকুল ইসলাম কায়েদ, এনামুল হক,জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক মুনতাসীর আলম রবিন চৌধুরী, জেলা ছাত্র দল সভাপতি আব্দুল্লাহ আল রাসেল, ছাত্রদল সাধারন সম্পাদক নুর মোহাম্মদ রুবেল প্রমুখ।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।