Current Bangladesh Time
Friday September ১১, ২০২৬ ৪:৫০ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে হবে: এমপি সান্টু
১ September ২০২৬ Tuesday ১০:১৪:২৪ PM
Print this E-mail this

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে হবে: এমপি সান্টু



নাজমুল হক মুন্না, উজিরপুর :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের উজিরপুরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে হবে।
তিনি বলেন, বিগত সময়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম, খুন, মামলা ও হামলার শিকার হয়েছেন। দেশের মানুষ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে। বিএনপি সবসময় জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। ৪৮ বছরের পথচলায় বাংলাদেশের সাধারণ জনগণই বিএনপির মূল শক্তি।
এমপি সান্টু বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে আইনের শাসন নিশ্চিত হবে, মানুষের ভোটের অধিকার ও বাকস্বাধীনতা ফিরে আসবে এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, ব্যক্তিগত ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের আদর্শ বুকে ধারণ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখতে হবে।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু ও সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার।
এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহাবুবুর রহমান গোমস্তা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মিলন হাওলাদার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী, সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎ সরদার কমরেড, সাবেক আহ্বায়ক মোঃ আতিকুল ইসলাম বিপ্লব, সাবেক সভাপতি মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান, পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ ফায়জুল হক রাড়ী, সাধারণ সম্পাদক মোঃ সপন মল্লিক, উপজেলা মহিলা দলের সভাপতি পারভীন বেগম, সাধারণ সম্পাদক শিরিন বেগম, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী ও সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com