" />
AmaderBarisal.com Logo

বরিশালে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে আটক ৮


আমাদেরবরিশাল.কম

২ September ২০২৬ Wednesday ৫:১৪:৪০ PM

নগর প্রতিনিধি:

বরিশাল নগরে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে তিন ঘণ্টাব্যাপী বরিশাল নগরের পলাশপুর, মোহাম্মদপুর ও আল মাদানী সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। 

বিএমপির কাউনিয়া থানার একটি বিশেষ অভিযানিক দলের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ১০৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ এক লাখ ৩৯ হাজার ৮শ টাকা ও তিনটি মোটরসাইকেল উদ্ধারপূর্বক বিভিন্ন স্থান থেকে সর্বমোট আটজন অভিযুক্তকে আটক করা হয়। আটক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

অভিযানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) আনিসুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) পবিত্র কুমার হালদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 অপরিদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের সদস্যরা নগরের ত্রিশ গোডাউন, বেলস্ পার্কসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

বিষয়টি নিশ্চিত করেন বিএমপির অতিরিক্ত উপ–কমিশনার (দক্ষিন) বেলাল হোসাইন।

তিনি জানান, শহরের গুরুত্বপূর্ণ জায়গা ও বিনোদন কেন্দ্রগুলোতে মাদকসেবীদের উপস্থিতি না থাকে এবং শহরের বিভিন্ন জায়গায় যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হচ্ছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।