Current Bangladesh Time
Friday September ১১, ২০২৬ ৪:০৮ AM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নবীজির (সা.) আদর্শকে জীবন্ত করে তুলতে হবে সমাজের প্রতিটি ক্ষেত্রে-ছারছীনার পীর ছাহেব
২ September ২০২৬ Wednesday ৭:৩৭:০৬ PM
Print this E-mail this

নবীজির (সা.) আদর্শকে জীবন্ত করে তুলতে হবে সমাজের প্রতিটি ক্ষেত্রে-ছারছীনার পীর ছাহেব


সংবাদ বিজ্ঞপ্তি:

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- নবীজি (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করলেই সমাজে ন্যায়, মানবিকতা, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। মহানবী (সা.) সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়পরায়ণতা, দয়া, ক্ষমা ও মানবিকতার শিক্ষা বর্তমান সমাজে ব্যাপকভাবে চর্চা করা প্রয়োজন। নৈতিক অবক্ষয়, হিংসা ও বিভেদ দূর করতে নবীজির (সা.) সীরাত ও সুন্নাহর শিক্ষা জীবনে ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, নবীপ্রেমের প্রকৃত প্রকাশ শুধু আলোচনা বা আনুষ্ঠানিকতায় নয়; বরং তাঁর সুন্নাহ অনুসরণ এবং আদর্শকে কর্ম ও চরিত্রে প্রতিফলিত করার মধ্যেই এর সার্থকতা। পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে নবীজির (সা.) শিক্ষা বাস্তবায়ন করতে হবে। এছাড়াও তিনি মহানবী (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন।

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ঢাকার কাওরান বাজার হযরত আম্বর শাহ্ জামে মসজিদে পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আয়েজিত ইছালে ছাওয়াব ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্চুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মোঃ মামুনুল হক, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com