Current Bangladesh Time
Friday September ১১, ২০২৬ ৩:৫৬ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাঁদে
২ September ২০২৬ Wednesday ৯:০৬:১৯ PM
Print this E-mail this

উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাঁদে


নিজস্ব প্রতিবেদক :

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সানুহার-ধামুরা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাঁদে পড়েছে। অল্পের জন্যে প্রানে বেঁচে গেলেন চালক, হেলপার ও যাত্রীরা। এ মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

সু্ত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শানুহার নামক স্থানে বরিশাল-ধামুরা সড়কের পাশে এ দূর্ঘটনা সংঘটিত হয়। বরিশাল-ধামুরা সড়কে বরিশাল হতে ধামুরাগামী মুজাহিদ পরিবহনের বরিশাল মেট্রো-জ-১১-০১৩৯ রেজিস্ট্রেশন নম্বরের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়। এ খবরে তাৎক্ষণিক উজিরপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। এসময় সকল যাত্রী ও বাসটি উদ্ধার করা হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান- খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ পাঠানো হয়েছে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com