Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে দুই ফার্মেসিকে জরিমানা, অবৈধ ওষুধ জব্দ
২ September ২০২৬ Wednesday ১০:৩০:০০ PM
কাউখালীতে দুই ফার্মেসিকে জরিমানা, অবৈধ ওষুধ জব্দ
কাউখালী (পিরোজপুর)প্রতিনিধি পিরোজপুরের কাউখালীতে মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় নিষিদ্ধ চিকিৎসকের নমুনা ওষুধ সংরক্ষণের দায়ে দুই ফার্মেসিকে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়। জানাগেছে, বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক ও বালক বিদ্যালয় সড়কে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম। এ সময় পিরোজপুর ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালী উপস্থিত ছিলেন।
অভিযানে উপশম ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং রেজা মেডিকেল সেন্টারকে ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে উপজেলা সদরের অধিকাংশ ওষুধের ফার্মসী বন্ধ ছিল।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা