Home » বরিশাল » বাবুগঞ্জ » মাধবপাশা ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও দোয়া মাহফিল
২ September ২০২৬ Wednesday ১১:৩০:৪০ PM
মাধবপাশা ইউনিয়ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি ও দোয়া মাহফিল
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে মাধবপাশা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাধবপাশা ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. অহিদুল ইসলাম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান।
মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার মিন্টুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহ্বায়ক কাজী নজরুল ইসলাম মিরন এবং উপজেলা বিএনপির সদস্য দুলাল চন্দ্র সাহা।
এ সময় উপস্থিত ছিলেন মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ মোল্লা, সহ-সভাপতি ইউসুফ তালুকদার, আনোয়ার হোসেন তালুকদার ও নিজাম উদ্দিন, যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান সবুজ, সদস্য সচিব রুবেল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন মধু, যুগ্ম আহ্বায়ক আয়নাল হাওলাদার, জসিম হাওলাদার, জসিম ব্যাপারী, তুহিন, তারেক,বরিশাল জেলা ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক নাজমুল হাসান সাহিন, মাধবপাশা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ছেন্টু সরদার ও ছাবির হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
বরিশালে গরমের সঙ্গে লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, ‘আতঙ্কে’ বিদ্যুৎকর্মীরা