পিরোজপুরের কাউখালী থানা পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার। এ সময় থানায় আগত সেবাপ্রত্যাশীদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং মাদকবিরোধী অভিযান আরও ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ডিআইজি কাউখালী থানায় পৌঁছালে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরিদর্শনকালে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ ছাড়া মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রাগার সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে তিনি থানায় আগত সেবাপ্রত্যাশীদের দ্রুত ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করতে নির্দেশনা দেন। নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে সেবার গুণগত মান বাড়ানো, সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ এবং নিয়মিত টহল জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় পরোয়ানা তামিল, মাদকবিরোধী অভিযান ত্বরান্বিত করা এবং বিট পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার নির্দেশনাও দেন ডিআইজি। পরিদর্শনকালে পিরোজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।