" />
AmaderBarisal.com Logo

বাবুগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


আমাদেরবরিশাল.কম

৫ September ২০২৬ Saturday ১১:৫৮:৫২ PM

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বাবুগঞ্জ উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের আয়োজনে সংবর্ধনা ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বেলাল হোসেন সিয়ামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য এম এম সালাউদ্দিন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমাতুল্লাহ মাতুব্বর।

এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সাধারণ সম্পাদক নাজমুল করিম আকন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাবুগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা শামসুল হক, সহ-সভাপতি আব্দুর সালাম মাস্টার, পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মো. শাহ আলম, অভিভাবক মো. আবুল হোসেন ও মো. কামাল হোসেনসহ ইসলামী আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শিক্ষার্থী-অভিভাবকরা।

সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে বাবুগঞ্জ উপজেলার ৩৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা প্রদান করা হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।