![]() ইউএনও ও ওষুধ প্রশাসনের অভিযানে মঠবাড়িয়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
৭ September ২০২৬ Monday ৭:২৯:১৫ PM
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: ![]() পিরোজপুরের মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল ওষুধ সংরক্ষণ এবং ড্রাগ লাইসেন্স না থাকার অভিযোগে পাঁচ ফার্মেসিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফার্মেসি রোড ও কেএম মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী। এ সময় পিরোজপুরের ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালী উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আকন মেডিকেল হলের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহানকে ১০ হাজার টাকা, আদর্শ মেডিকেল হলের স্বত্বাধিকারী মোহাম্মদ জাকারিয়া হোসেনকে ১০ হাজার, রাকিব মেডিকেল হলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানকে ৫ হাজার, নাজাহ ফার্মেসির স্বত্বাধিকারী মো. আলমগীর হোসেনকে ৫ হাজার এবং মাহবুব ফার্মেসির স্বত্বাধিকারী মাহবুবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী বলেন, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

