![]() রাহেলার রিকশায় নগর ঘুরলেন বিসিসি প্রশাসক-ইউএনও
৭ September ২০২৬ Monday ১০:৪৫:৫৬ PM
নগর প্রতিনিধি: ![]() নারী রিকশাচালক রাহেলার রিকশায় নগর ঘুরেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ফরিদা সুলতানা। এ সময় তার সংগ্রামী জীবনের কথা শুনেন নগর প্রশাসক। বিসিসি প্রশাসক বলেন, রাহেলা একজন সাহসী নারী যোদ্ধা। সাহসিকতা, আত্মনির্ভরশীলতা ও সম্মান এর প্রতীক রাহেলা। তিনি প্রমাণ করে দিয়েছেন নারীরা সব বাধা উপেক্ষা করতে জানে। বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানা বলেন, রাহেলা বেগম রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।তার এই জীবন যুদ্ধকে আমরা শ্রদ্ধা করি। রাহেলার মতো নারীদের পাশে সব সময় ছিলাম, আছি এবং থাকব। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

