![]() বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি
৮ September ২০২৬ Tuesday ৭:৩৩:৫১ PM
![]() বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মধ্য রাকুদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। ![]() এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ভয়ভীতি দেখানো হয়। একপর্যায়ে সিদ্দিক শরীফের ছেলে সিহাবের বুকে পিস্তল ঠেকিয়ে তাকে ও পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে রাখে ডাকাতরা। পরে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। সিদ্দিক শরীফ বলেন, ডাকাতদের হাতে পিস্তলসহ বিভিন্ন ধরনের দেশি অস্ত্র ছিল। আকস্মিকভাবে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করায় সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতরা চলে যাওয়ার পর বিষয়টি স্থানীয়দের জানানো হয়। ঘটনার খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। এদিকে, মধ্য রাকুদিয়া গ্রামের বসতবাড়িতে গভীর রাতে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ জোরালোভাবে কাজ করছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে তারা বাড়িতে প্রবেশ করেছে, তা উদঘাটনে তদন্ত চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||


