![]() কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার
১০ September ২০২৬ Thursday ৬:১১:৫২ PM
মো: মেহেদী হাসান, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ![]() ঝালকাঠির কাঁঠালিয়ায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কাঁঠালিয়া সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ অন্তরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি জেলা ছাত্রদলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জেলা ছাত্রদলের প্যাডে প্রকাশিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে ০২/০৯/২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে খালেদ মাহমুদকে তার সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। একই সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীকে তার সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য কঠোর নির্দেশ দেয়া হয়। ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহম্মেদ সালাউদ্দিন ও সদস্যসচিব সাইদুল ইসলাম রনি বহিষ্কারের সিদ্ধান্তটি অনুমোদন করেন। জানা যায়, এর আগে গত দুদিন আগে পুলিশের অভিযানে উপজেলার পশ্চিম আউড়া গ্রাম থেকে ৮ পিস ইয়াবাসহ আরও দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—পশ্চিম আউড়া গ্রামের বাসিন্দা এবং সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ১. অন্তর হাওলাদার (পিতা: হুমায়ুন হাওলাদার) এবং ২. মো. জাহিদুল ইসলাম (পিতা: আঃ রব হাওলাদার)। এএসআই মো. মনজুরুল ইসলাম, আলতাফ হোসেন, মো. হাসান ও যুগল কৃষ্ণের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান সফল করে। মাদকবিরোধী এই সফল অভিযানে স্থানীয় সচেতন মহল পুলিশ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

