Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা।
১০ September ২০২৬ Thursday ৬:২৮:৪৭ PM
কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা।
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় কাঁঠালিয়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ব্যবসায়ী মো. মামুনের গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। পরে সেখান থেকে মোট ৬৩ কেজি পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন মজুত ও ব্যবসার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে বরিশাল পরিবেশ অধিদপ্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, মজুত ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এক বাজার ব্যবসায়ী জানান নিষিদ্ধ পলিথিনের ব্যবহার কমাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে পরিবেশ দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি