" />
AmaderBarisal.com Logo

বরিশাল জেলা পর্যায়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ১৩শ থেকে ১৭শ শ্রেণির ‘ঘ’ গ্রুপে শ্রেষ্ঠ নির্বাচিত মোঃ মুহিব্বুল্লাহ


আমাদেরবরিশাল.কম

১০ September ২০২৬ Thursday ৬:৪৩:৪৫ PM

বরিশাল প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বরিশাল জেলা পর্যায়ে অনুষ্ঠিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় ১৩শ থেকে ১৭শ শ্রেণির ‘ঘ’ গ্রুপে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন মোঃ মুহিব্বুল্লাহ।

মোঃ মুহিব্বুল্লাহ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মুহাম্মদিয়া কামিল মাদ্রাসার ফাজিল ২য় বর্ষের শিক্ষার্থী। প্রতিযোগিতায় তাঁর সাবলীল উপস্থাপনা, বিষয়ভিত্তিক জ্ঞান, যুক্তিনির্ভর বক্তব্য এবং দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত করা হয়।

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬-এর এ অর্জন মোঃ মুহিব্বুল্লাহর শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল সাফল্য। তাঁর এই অর্জনে শিক্ষক, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬-এর বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও দক্ষতা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আয়োজনে: জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস, বরিশাল।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।