Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা
১০ September ২০২৬ Thursday ১১:২৪:৪৩ PM
ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা
মো: মেহেদী হাসান: কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ সংরক্ষণ আইন ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই মামলায় মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানসূত্রে জানা যায়, পরিবেশের ক্ষতিসাধন ও আইন অমান্য করার অপরাধে ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধন-২০১০)’ এর ৬ক(খ) ও ১৫(১) ধারায় একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হাইড্রোলিক হর্ন ও অতিরিক্ত শব্দ সৃষ্টির অপরাধে ‘শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫’ এর ৬(১) ও ১৯(৪) ধারা মোতাবেক সাকুরা পরিবহনকে একটি মামলায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন জানান, জনস্বার্থে এবং পরিবেশ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের আইনি অভিযান অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
স্বামী রিফাত হত্যার বিচার শেষ হয়নি ৭ বছরেও: কনডেম সেলে অপেক্ষা ফুরায় না মিন্নির
বরিশালে ফাঁসির দণ্ড পাওয়া কয়েদির মৃত্যু
বরিশালে ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার শিক্ষিকার মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ২
বরিশালে সবজির বাজার চড়া, বেড়েছে মাছের দামও
শেবাচিম হাসপাতাল: পাঁচ হাজার রোগীর জন্য মাত্র ১৩টি ট্রলি