![]() বাকেরগঞ্জে ‘স্ত্রীর পরকীয়ায়’ বাধা দেওয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ
১০ September ২০২৬ Thursday ১১:৪০:৪৩ PM
বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়াকে কেন্দ্র করে সুমন সিকদার (৩৮) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন সিকদার কালেরকাঠি গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে। পরে সুমনের মৃত্যু হয়েছে মনে করে তাকে বাড়ির পাশের পুকুরে ফেলে রেখে হামলাকারীরা চলে যান বলে দাবি করেন নিহতের মা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সত্যজিৎ দত্ত তাকে মৃত ঘোষণা করেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

