" />
AmaderBarisal.com Logo

বাবুগঞ্জে জাতীয় যুব সংহতির নতুন আহ্বায়ক কমিটি গঠন


আমাদেরবরিশাল.কম

১১ September ২০২৬ Friday ২:১৮:৫১ PM

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় যুব সংহতির (বিজেপি) আহ্বায়ক কমিটিতে পরিবর্তন আনা হয়েছে। সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী, বেগবান ও গতিশীল করার লক্ষ্যে কমিটির গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় যুব সংহতি (বিজেপি) বরিশাল জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আলী শাহীন ও সদস্য সচিব মো. কাওছার হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ পরিবর্তনের বিষয়টি জানানো হয়।

জেলা শাখার ওই চিঠিতে উল্লেখ করা হয়, বাবুগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার স্বার্থে বিদ্যমান কমিটিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে মো. মিন্টুকে আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে মো. আজমীর সিকদারকে বাবুগঞ্জ উপজেলা বাংলাদেশ জাতীয় যুব সংহতির নতুন আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া কমিটির বর্তমান সদস্য সচিব মো. ওয়ালিউল্লাহকে পদোন্নতি দিয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। পাশাপাশি মো. রিয়াজ আহমেদকে নতুন সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে বাবুগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছে বরিশাল জেলা শাখা। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনের নেতাকর্মীদের আরও সক্রিয় করে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক শক্তি বাড়াতে ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।