" />
AmaderBarisal.com Logo

ভোলায় তীর ধসে মেঘনায় নিখোঁজ: যুবকের মরদেহ উদ্ধার, হদিস নেই বিজিবি সদস্যের


আমাদেরবরিশাল.কম

১১ September ২০২৬ Friday ৪:৪১:২৭ PM

ভোলা প্রতিনিধি:

ভোলায় মেঘনা নদীর তীর ধসে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর রাকিব নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে নোয়াখালীর রামগতি এলাকা থেকে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রামগতি উপকূলীয় এলাকায় মরদেহটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি রাকিবের বলে শনাক্ত করেন।

গত ৯ সেপ্টেম্বর ভোলার শিবপুরে মেঘনা নদীর তীরে পাঁচ বন্ধু বসে আড্ডা দেওয়ার সময় হঠাৎ নদীর পাড় ধসে যায়। এতে পাঁচজনই নদীতে তলিয়ে গেলে তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ হন রাকিব ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্য মো. আমজাদ।

রাকিবের মরদেহ উদ্ধারের পর স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। তবে এখনো সন্ধান মেলেনি বিজিবি সদস্য আমজাদের। তাকে উদ্ধারে নদীতে অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।