" />
AmaderBarisal.com Logo

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল


আমাদেরবরিশাল.কম

১১ September ২০২৬ Friday ৯:০৫:২০ PM

নগর প্রতিনিধি:

বরিশালে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে নগরীর বান্দ রোড এলাকায় এ মিছিল বের করা হয়।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দেশবিরোধী কার্যক্রম ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। এ বিষয়ে পুলিশের নিয়মিত অভিযান চলছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে সংগঠনটির প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড ও মিছিল-সমাবেশ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এরই মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বরিশালে আওয়ামী লীগের নেতাকর্মীদের এ মিছিলের ঘটনা ঘটল।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।