![]() গুঠিয়ায় বন্ধু মহল একতা ফাউন্ডেশন-২০০৪ এর শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
১২ September ২০২৬ Saturday ১১:০৭:২৫ PM
নাজমুল হক মুন্না, উজিরপুর : ![]()
শনিবার (১২ সেপ্টেম্বর) গুঠিয়া আইডিয়াল ডিগ্রি কলেজ মিলনায়তনে সংগঠনের উদ্যোগে ইউনিয়নের ৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার শাজাহান হাওলাদার। আইডিয়াল কলেজের প্রভাষক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মুখপাত্র মনিরুল ইসলাম মিথুন। অনুষ্ঠানে গুঠিয়া ইউনিয়নের সকল মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও একজন করে সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন মেহের নিগার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মইন খান, জেড এ খান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম, পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান, নারায়ণপুর পল্লী ইউনিয়ন ইনস্টিটিউটের শিক্ষক জামাল হোসেন, সামাদিয়া দারুল উলুম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান ডাকুয়া, সাবেক প্রধান শিক্ষক আ ন ম লুৎফর রহমান, গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও কিংবদন্তিতুল্য প্রধান শিক্ষক জয়নাল আবেদিন মল্লিক, অব. সহকারী কৃষি কর্মকর্তা দুলাল সিকদার এবং সংগঠনের পক্ষে সুমন হাওলাদার। বক্তারা সংগঠনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও শিক্ষা ও সামাজিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয় এবং মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, গুঠিয়া ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৪ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত এই ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে শিক্ষা ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

