![]() হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা দেখে প্রতিমন্ত্রীর ক্ষোভ
১২ September ২০২৬ Saturday ১১:১৩:০৪ PM
হিজলা ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। আজ শনিবার হাসপাতালের জীর্ণশীর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সেখানকার চিকিৎসাসেবা অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেন। ৫০ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ধারণক্ষমতার তুলনায় প্রতিনিয়ত অতিরিক্ত রোগী আসায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে। স্থান সংকুলান না হওয়ায় জীর্ণ ভবনেও সেবার কাজ চালানো হচ্ছিল, যা পরিদর্শনের সময় নজর এড়ায়নি প্রতিমন্ত্রীর। জীর্ণ ভবনের অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করে রাজীব আহসান তাৎক্ষণিক হিজলা উপজেলা প্রকৌশলী সুকদেব কুমারকে ডেকে পাঠান। ঝুঁকি এড়াতে পরিত্যক্ত ভবন থেকে দ্রুততম সময়ের মধ্যে সেবা প্রদান কার্যক্রম নিরাপদ কোনো ভবনে স্থানান্তরের বিষয়ে পর্যালোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। হিজলাবাসীর মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে খুব দ্রুতই বিদ্যমান সমস্যা সমাধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অনিক বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইলিয়াস শিকদার, হিজলা থানার ওসি মো. সোলাইমান, উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট দেওয়ান মনির ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

