![]() উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
১৩ September ২০২৬ Sunday ১০:৩৭:৫৮ PM
উজিরপুর প্রতিনিধি: ![]()
১৩ অক্টোবর রোববার দুপুরে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের চৌমুহনী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং বড়াকোঠা ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা ও বড়াকোঠা ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রসেন মজুমদার শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। এর মধ্যে চৌমুহনী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন এবং বড়াকোঠা ইউনিয়ন ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীকে ৮ প্রজাতির ফলদ গাছের চারা দেওয়া হয়। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলাউদ্দিন, বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিনামূল্যে গাছের চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় এসব চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

