![]() ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কচ্ছপ বিক্রেতার কারাদণ্ড
১৪ September ২০২৬ Monday ৫:৩৩:৫৭ PM
আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশালের আগৈলঝাড়ায় কচ্ছপ বিক্রির দায়ে বিক্রেতাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার কাছে থেকে ২৮টি জীবিত কচ্ছপ ও দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ত্রিমুখী বাজারে কচ্ছপ বিক্রির সময় কদমবাড়ি এলাকার যতীন্দ্রনাথ অধিকারীর ছেলে ফিলিপ অধিকারীকে (৫০) ২৮টি বিরল প্রজাতির কচ্ছপসহ আটক করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ফিলিপ অধিকারীকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ফিলিপকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জীবিত ২৮টি কচ্ছপ ও ২টি শাপলাপাতা মাছ পয়সারহাট সন্ধ্যা নদীতে অবমুক্ত করা হয়েছে। অভিযানে আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান, উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান প্রমুখ। সোমবার দুপুরে আসামি ফিলিপ অধিকারীরে বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

