![]() বামনায় ঢিলেঢাল হরতাল, আটক ১মনোতোষ হাওলাদার ১৩ December ২০১২ Thursday ৩:৪৩:০৬ PM
বামনা :: বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবীতে ১৮ দলের ডাকা বৃহস্পতিবারের আধাবেলা হরতালে পিকেটিং করার অভিযোগে বরগুনার বামনায় উপজেলার খোলপটুয়া বাজার থেকে সকালে ৩ নং রামনা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আয়নাল হাওলাাদারকে(৪০) আটক করেছে বামনা থানাপুলিশ। গ্রেফতারকৃত ওই বিএনপি নেতাকে সকালেই বরগুনা জেল হাজতে প্রেরণ করা হয়। তবে হরতালের কোন প্রভাব বামনায় ছিলানা। যানবাহন চলাচল স্বাভাবিক ছিল, দোকানপাটও খোলাছিল। হরতালের সমর্থনে কোন মিছল ও সমাবেশ এখানে হয়নি। ওয়ার্ড বিএনপি নেতাকে গ্রেফতারের ব্যাপারে বামনা থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, হরতালে পিকেটিং সহ নাশকতা মূলক ঘটনা ঘটাতে পারে সন্ধেহে তাকে গ্রেফতার করে বরগুনা জেলা হাজতে পাঠানো হয়েছে। সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
