![]() ঝালকাঠিতে খালে ভাসছিল শিশুর লাশ
১৪ September ২০২৬ Monday ৫:৫৮:৩৮ PM
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির রাজাপুর উপজেলায় একটি খাল থেকে রোজা মনি নামে ১৪ মাস বয়সী এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সাঁকরাইল এলাকার ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রোজা মনি ওই এলাকার আমির হোসেন রাজু ও লাইজু আক্তারের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রোজা মনি বাড়ির আশপাশের অন্য শিশুদের সঙ্গে খেলছিল।এ সময় তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে বাড়ির সামনের খালে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রোজা মনিকে মৃত ঘোষণা করেন। রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

