![]() পাথরঘাটায় চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ২
১৫ September ২০২৬ Tuesday ১:২২:৪২ PM
পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার পাথরঘাটায় চাঁদাবাজির মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এনামুল হক ইমু ও শামীম ওরফে ‘ইয়াবা শামীম’কে গ্রেপ্তার করেছে পাথরঘাটা থানা-পুলিশ। গতকাল রোববার দিবাগত গভীর রাতে পাথরঘাটার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম। গ্রেপ্তারকৃত এনামুল হক ইমু পাথরঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব । অপর আসামি শামীম ওরফে ‘ইয়াবা শামীম’ কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লাকুরতলা গ্রামের মজিবুর মহরারের ছেলে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, চাঁদাবাজির মামলায় তালিকাভুক্ত আসামি এনামুল হক ইমু (৩৮) ও শামীমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। ওসি আরও বলেন, ইমুর পরিচালিত ট্রান্সপোর্ট অফিসে এর আগে অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা ও একটি রামদা উদ্ধার করা হয়েছিল। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

