![]() ভাণ্ডারিয়ায় অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত, ক্ষতি ১০ লাখ টাকাআঞ্চলিক প্রতিনিধি ১৩ December ২০১২ Thursday ৪:১০:৩৩ PM
পিরোজপুর :: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার দারুলহুদা বাজারে অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়ে। বুধবার দিবাগত ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনায় চারটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় ১০লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা দাবি করেছেন। অগ্নিকান্ডের কারন জানা যায়নি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে চায়ের দোকানের চূলার আগুন থেকে এ অগ্নিকান্ডে সুত্রপাত হতে পারে। এতে দারুলহুদা বাজারের দুইটি চায়ের দোকান, একটি ডেকরেটর ও একটি মুদি দোকানের স্থাপনাসহ মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে স্থানীয় জনসাধারণ ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিস একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। উপজেলা চেয়ারম্যান মো. মাহিবুল হোসেন মাহিম, উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহাবুবুর রশিদ, ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলি গতকাল বৃহস্পতিবার সকালে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন। সম্পাদনা: বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||
