![]() ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭
১৭ September ২০২৬ Thursday ১০:২০:২৩ PM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু তোলায় একটি খননযন্ত্র (ড্রেজার) ও বালু বহনে ব্যবহৃত একটি বাল্কহেডসহ সাতজনকে আটক করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার সকালে জেলার বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চর সংলগ্ন এলাকায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ (ভোলা) জোনের সদস্যরা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চর সংলগ্ন এলাকায় তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে অবৈধভাবে বালু তোলায় একটি খননযন্ত্র (ড্রেজার) এবং বালু বহনে ব্যবহৃত একটি বাল্কহেডসহ সাতজনকে আটক করা হয়েছে। কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ড্রেজার ও বাল্কহেডসহ আটককৃতদের বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চর এলাকা থেকে ভোলা সদরের ভেদুরিয়া কোস্ট গার্ডের হেফাজতে আনা হচ্ছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

