![]() পবিত্র মক্কা-মদীনাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টার তীব্র নিন্দা ছারছীনার পীর ছাহেবের
১৮ September ২০২৬ Friday ৬:৫২:১৬ PM
সংবাদ বিজ্ঞপ্তি: ![]() পবিত্র মক্কা-মুকাররমা ও মদিনা-মুনাওয়ারাকে লক্ষ্য করে ড্রোন হামলার প্রচেষ্টায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)। এক বিবৃতিতে তিনি বলেন, “পবিত্র মক্কা-মুকাররমায় অবস্থিত কাবা শরীফ এবং মদিনা-মুনাওয়ারায় রওজা মোবারক সমগ্র মুসলিম উম্মাহর ঈমান ও ভালোবাসার কেন্দ্রস্থল। তাই এ দুই পবিত্র নগরীর নিরাপত্তা ও মর্যাদার প্রতি যেকোনো হুমকি অত্যন্ত নিন্দনীয়। আমরা এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।” তিনি বলেন, “রাজনৈতিক বা সামরিক বিরোধের সমাধান কখনো হামলা, প্রতিশোধ ও ধ্বংসযজ্ঞের মাধ্যমে হতে পারে না। বিরোধ নিরসনে সংলাপ, কূটনৈতিক উদ্যোগ ও শান্তিপূর্ণ সমঝোতার পথ অনুসরণ করতে হবে। পবিত্র মক্কা-মুকাররমা, মদিনা-মুনাওয়ারা ও সমগ্র সৌদি আরবের ভূখণ্ডকে কোনোভাবেই সংঘাতের ময়দানে পরিণত করা গ্রহণযোগ্য নয়।” ছারছীনার পীর ছাহেব আরও বলেন, “হারামাইন শরীফাইন কোনো দল, মত বা ফেরকার বিষয় নয়; এটি সমগ্র মুসলিম উম্মাহর পবিত্র আমানত। এর ইজ্জত, মর্যাদা ও পবিত্রতা রক্ষায় দলমত-নির্বিশেষে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান রেখে হারামাইন শরীফাইনের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সৌদি নেতৃত্বের পাশে দাঁড়ানো এবং সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি ওআইসি-ভুক্ত সকল মুসলিম দেশ ও আরব লীগকে ঐক্যবদ্ধ হয়ে হারামাইন শরীফাইনের নিরাপত্তা আরও সুসংহত করার লক্ষ্যে “হারামাইন শরীফাইন নিরাপত্তা পরিষদ” গঠনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বিবৃতির শেষে তিনি পবিত্র মক্কা-মুকাররমা, মদিনা-মুনাওয়ারা, হারামাইন শরীফাইন, সৌদি আরব ও সমগ্র মুসলিম উম্মাহর নিরাপত্তা, শান্তি ও কল্যাণের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করেন। আমিন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

