![]() বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১
১৯ September ২০২৬ Saturday ১২:৩৫:৫২ PM
নগর প্রতিনিধি: ![]() বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে আব্দুল মালেক নামে একজনের মৃত্যু হয়েছে (৫৫)। আব্দুল মালেক বানারীপাড়া উপজেলার ভাইসারী ইউনিয়নের বাসিন্দা। আজ শনিবার সকালে বরিশাল-স্বরূপকাঠি মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, দুর্ঘটনাকবলিত বাসটি স্বরূপকাঠি থেকে বরিশালের উদ্দেশে আসছিল। বাসে অবস্থান করা অনেক নারী ও শিশু আটকা পড়ার সংবাদ পাওয়া গেছে। এয়ারপোর্ট থানার ওসি রফিকুল ইসলাম জানান, স্বরূপকাঠি থেকে ছেড়ে আসা একটি বাস মাধবপাশার গজালিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়।এতে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওসি জানান, বাসটি উদ্ধারের কাজ চলছে। শেষ হওয়ার পর পরবর্তী বিষয়ে অবহিত করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

