![]() মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, ভোলায় কমিটি বিলুপ্ত ঘোষণা
১৯ September ২০২৬ Saturday ১:৫২:৪৪ PM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হাওলাদার মাদকসহ গ্রেপ্তারের পর ওই ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ছাত্রদলের দৌলতখান উপজেলা শাখার আহ্বায়ক মো. সনজিব মৃধা ও সদস্যসচিব মো. সোহান হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৌলতখান উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী ৩ নম্বর চরপাতা ইউনিয়ন ছাত্রদলের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগিরই ওই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সনজিব মৃধা ও সদস্যসচিব মো. সোহান হাওলাদার। সনজিব মৃধা শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বলেন, ‘চরপাতা ইউনিয়ন ছাত্রদলের কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। এ ছাড়া গত কয়েক দিন ধরে ওই কমিটির আহ্বায়ক শাকিল হাওলাদারসহ কয়েকজনের বিরুদ্ধে সংগঠনবিরোধী ও সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ আসছে। তবে এসব অভিযোগের কোনো প্রমাণ আমরি পাইনি।’ সনজিব মৃধা বলেন, ‘ছাত্রদল মাদকমুক্ত সমাজ উপহার দিতে চায়। ছাত্রদলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তা দলের ও দেশের জন্য বদনাম। এসব বিষয় বিবেচনা করেই চরপাতা ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।’ দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ জানুয়ারি শাকিল হাওলাদারকে আহ্বায়ক ও মো. আব্দুল হাইকে সদস্যসচিব করে ৩১ সদস্যের চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সনজিব মৃধা ও সদস্যসচিব সোহান হাওলাদার ওই কমিটির অনুমোদন দেন। কমিটির মেয়াদ ছিল ছয় মাস। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দিবাগত রাতে দৌলতখান উপজেলায় মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হন চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শাকিল হাওলাদারসহ পাঁচ যুবক। তাঁরা হলেন উপজেলার চরপাতা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ও হাওলাদার বাড়ির সামছুদ্দিনের ছেলে মো. শাকিল হাওলাদার (২৪), একই উপজেলার মধ্য জয়নগর এলাকার আজাহার আলী শিকদার বাড়ির মাওলানা মহিউদ্দিনের ছেলে জাবের (২৪) ও নুর উদ্দিনের ছেলে জোনায়েদ (২৮), কলাকোপা গ্রামের ছিদ্দিকের ছেলে সাব্বির (১৯) ও মৃত ফারুক মাঝির ছেলে রাসেল (২৫)। তাঁদের কাছ থেকে ১৩টি ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। শুক্রবার বিকেলে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

