" />
AmaderBarisal.com Logo

বরিশালে কবীর-লালন ভাবসংগীত উৎসব অনুষ্ঠিত


আমাদেরবরিশাল.কম

১৯ September ২০২৬ Saturday ৪:৩৩:২৯ PM

নগর প্রতিনিধি:

‘ভক্ত কবীর জাতে জোলা প্রেমভক্তিতে মাতোয়ালা, ধরেছে সে ব্রজের কালা দিয়ে সর্বস্ব ধন তাই’ ফকির লালন শাহের এই গানের কথাকে সামনে রেখে বরিশালে অনুষ্ঠিত হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে লালন বিশ্ব সংঘ আয়োজনে ‘কবীর-লালন ভাবসংগীত উৎসবএর শুভ উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন আর রশীদ।

লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও কবীর-লালন গবেষক আবদেল মাননানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জানান শিরীন।

বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপিকা ফয়জুন নাহার শেলী ।

অনুষ্ঠানে কবীর-লালন বিষয়ে নানামাত্রিক দৃষ্টিকোণ থেকে আলোকপাত করেন বক্তারা।

বক্তারা বলেন, লালন দর্শন আজ বিশ্ব দর্শন।লালনের বাণী, সকল ভেদাভেদ ভুলে, মানুষকে একত্রিত করে। এছাড়া সন্ত কবীরের জীবন দর্শন আমাদেরকে আলোকিত করে।

উৎসবের দ্বিতীয় পর্বে কবীরের দশটি এবং লালনের দশটি সংগীত নিবেদন করেন ঢাকা থেকে আগত কবীর-লালন মিউজিক্যাল মিশনের শিল্পীবৃন্দ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।