" />
AmaderBarisal.com Logo

আগৈলঝাড়ায় ট্রান্সফরমার চোরসহ গ্রেপ্তার নয়


আমাদেরবরিশাল.কম

১৯ September ২০২৬ Saturday ৬:৫১:১৯ PM

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুতের আটটি ট্রান্সফরমার চুরির ঘটনায় চোরচক্রের দুই সদস্য এবং মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আরও সাতজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত নয়জনকে শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল ও বাকাল ইউনিয়নের সরবাড়ী গ্রামসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছিল। সংঘবদ্ধ একটি চোরচক্র এসব ট্রান্সফরমার চুরি করে আসছিল বলে পুলিশ জানায়।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সেরাল গ্রামের আবুল বাশার সন্যামতের ছেলে জামাল হোসেন (৩২) এবং একই গ্রামের সুলতান ভূঁইয়ার ছেলে ইমন ভূঁইয়াকে (১৯) আটক করে। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রান্সফরমারের আংশিক মালামাল উদ্ধার করা হয়।

অপরদিকে, থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার পশ্চিম রাজিহার গ্রামের বিরেন্দ্রনাথ বড়ালের ছেলে বর্ষণ বড়াল (২১), গৌরাঙ্গ জয়ধরের ছেলে রতন জয়ধর (২৯), রামানন্দের আঁক এলাকার বিশ্বনাথ হালদারের ছেলে ঝন্টু হালদার (৩২), একই এলাকার সুনীল গাইনের ছেলে সঞ্জিত গাইন (৩৫), যোগেশ বালার ছেলে জীবন বালা (৩৫), কৃষ্ণ হালদারের ছেলে বিধান হালদার (৩২) এবং পশ্চিম বাগধা এলাকার রশিদ মোল্লার ছেলে রোমান মোল্লা (২৪)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।