![]() বানারীপাড়ায় যুবকের মৃত্যু নিয়ে “রহস্য”
২০ September ২০২৬ Sunday ৭:০৯:২৫ PM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ![]() বরিশালের বানারীপাড়ায় ফয়সাল খান(২৭) নামের এক যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল পৌণে ৭ টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসভবনের তৃতীয় তলায় নিজ কক্ষে তাকে স্বজনরা মৃত অবস্থায় দেখতে পান। ওই ফ্লাটে তিনি তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। পারিবারিক সুত্রে জানা গেছে, তৃতীয় তলায় ফয়সালের পাশের দুই ফ্লাটে তার অপর দুই ভাই সুমন খান ও সজিব খান এবং নিচতলায় জামাল খান পরিবার নিয়ে বসবাস করেন। ফয়সাল খান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুমন খান ও বন্দর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী জামাল খানের ছোট ভাই। ফয়সাল বানারীপাড়া বন্দর বাজারে একটি বরফ কল পরিচালনা করতেন। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে দাগ দেখায় মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু,আত্মহত্যা না কি হত্যা এ নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও গুঞ্জন উঠেছে। এদিকে তার মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মজিবুর রহমান বলেন,ফয়সাল খানের মৃত্যুর প্রকৃত কারন উদঘাটনে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরে তার মৃত্যুর আসল কারন জানা যাবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

