![]() নেছারাবাদে পুকুরে পানি আনতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধা
২০ September ২০২৬ Sunday ৯:৩৭:২৬ PM
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: ![]() দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা। আজ রোববার বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা আক্তার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর তিনি বাবার বাড়ি সোহাগদল গ্রামে বসবাস করতেন। অন্তঃসত্ত্বা ছোট মেয়েকে সঙ্গে নিয়ে থাকতেন তিনি। নিহতের ভাগনে মো. সৈকত জানান, আজ দুপুরে রান্না শেষ করে কলস নিয়ে পুকুরঘাটে পানি আনতে যান খাদিজা। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পুকুরঘাটে গিয়ে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে পানিতে তাঁর মরদেহ দেখতে পান তাঁরা। নিহতের মেয়ে ঝর্না বেগম বলেন, তাঁর মা উচ্চ রক্তচাপের রোগী ছিলেন। তাঁকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রেদওয়ান জানান, হাসপাতালে পৌঁছার আগেই খাদিজার মৃত্যু হয়। চিকিৎসকের ধারণা, স্ট্রোক করে পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, মরদেহ থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

