![]() বিকল ট্রলারে চারদিন ভেসে ছিল ১৮ জেলে
২৪ September ২০২৬ Thursday ২:০২:০৩ PM
রাঙ্গাবালী ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন সাগরে একটি মাছ ধরার ট্রলার বিকল হয়ে চারদিন ধরে ভেসে থাকার পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে একটি মাছ ধরার ট্রলার নিয়ে স্বজনরা গিয়ে তাদের অক্ষত উদ্ধার করে। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জের জোবায়ের এন্টারপ্রাইজের মৎস্য আড়তদার ফরহাদ হোসেন পাটোয়ারী। তিনি বলেন, নৌপুলিশ ও কোস্টগার্ডের কাজটা কী? শেষ পর্যন্ত আমাদেরই একটি ট্রলার পাঠিয়ে তাদের উদ্ধার করতে হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

