" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে আগুনে পুড়ল ৬ দোকান


আমাদেরবরিশাল.কম

২৫ September ২০২৬ Friday ৩:২৮:৪৬ PM

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর শহরের পুরাতন কাপুরিয়াপট্টির কালীবাড়ী রোডে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে তিনটি দোকান পুরোপুরি এবং তিনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কালীবাড়ী রোডের দোকানগুলোতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকর্মীদের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ যুগল বিশ্বাস বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের সঠিক কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম জানান, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন। তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন।

অগ্নিকাণ্ডে মোট কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুনের প্রকৃত কারণ কী, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।