![]() বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেফতার
১ October ২০২৬ Thursday ১১:৩১:৩০ AM
নিজস্ব প্রতিনিধি: ![]() রাজধানীর গুলশান এলাকা থেকে বুধবার রাতে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে বারিধারা ডিওএইচএস’র একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশের এক কর্মকর্তা জানান, জুয়েলের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরেয়ানা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পরই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে ডিবি পুলিশ আনুষ্ঠানিকভাবে তার গ্রেফতারের বিষয়টি স্বীকার করেনি। পরিবারের সদস্যদের দাবি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জুয়েল একাধিকবার বাউফল পৌরসভার মেয়র নির্বাচিত হন। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

